বাংলাদেশে প্রথম কন্যা উৎসব অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে

Date:

বাংলাদেশের বিভিন্ন স্থানসহ বিভিন্ন দেশে থাকা ঝালকাঠির মেয়েদের নিয়ে কন্যা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কন্যা উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এই প্রথম কন্যা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সোমবার সন্ধ্যায় ঝালকাঠির একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজকরা এসব তথ্য জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শারমিন মৌসূমী কেকা, পৌর কাউন্সিলর নাসিমা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরিন ফারজানা শিমুল, শিমুল সুলতানা হেপি, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী অধ্যাপক ড. কামরুন্নেছা আজাদ, প্রভাষক সাইফা আলম সঞ্চি, গৃহিণী মাহমুদা বেগম প্রমুখ। সম্মেলনে জেলা পরিষদ সদস্য শারমিন মৌসূমী কেকা বলেন, ঝালকাঠি জেলায় জন্মগ্রহণকারী সকল বয়সী মেয়েরা এ উৎসবে অংশগ্রহণ করতে পারবে।

২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে মিলন মেলা এবং ২৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও দেশ বরণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২০ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী হলরুমে বাছাই করা হবে। এতে গান, নাচ, আবৃত্তি, সুন্দরী ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ বছরের উর্ধ্বে থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...