রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

Date:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মে) রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছেন।

আগামীকাল মঙ্গলবার (২৮ মে) সকালে জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড ও ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বিদেশ সফর সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করা এবং দীর্ঘ ১১ দিন দেশের বাইরে চিকিৎসা শেষে দেশে ফেরা রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রিদেশীয় সফরের জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড ও ভারতে মোট ১২ দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...