নিজ সন্তানের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করল মা

Date:

অনলাইন ডেস্ক:

খুলনায় ৯ মাস বয়সী শিশুপুত্র মেহেবকে গলাকেটে  হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম শ্রাবণী আক্তার(২২)। শ্রাবণী রায়েরমহল এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে প্রতিবেশীরা। জামাল একটি চকলেট কোম্পানির সেলসম্যান।

হরিনটানা থানার ওসি আশরাফ হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রাবণী বটি দিয়ে নিজ শিশুসন্তানের গলাকেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার ও  শ্রাবণীকে আটক করে।

পুলিশ জানায়, সন্তানকে হত্যার পর শ্রাবণী নিজের রক্ত মাখা পোশাক পরিবর্তন ও বটি ধুয়ে পরিষ্কার করেন।

এদিকে নিহত শিশুর চাচা সুমন শেখ জানান, শ্রাবণী আক্তার মাথায় সমস্যা রয়েছে। এ কারণে তাকে অনেক বার চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকরা তার কোনো সমস্যা পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...