Day: September 1, 2019

  • বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

    বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদক ::

    বরিশালে ইদ্রিস বরকান্দজ নামে এক মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    রোববার (১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্ত ইদ্রিস মাদারীপুর জেলার উত্তর রমজানপুর এলাকার মৃত আইউব আলী বরকান্দজের ছেলে। জামিনে বের হয়ে ইদ্রিস পলাতক রয়েছেন।

    মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ অক্টোবর বরিশালের গৌরনদী পিংলাকাঠি বাজারে অভিযান চালিয়ে ইদ্রিসকে আটক করে পুলিশ। এসময় তার কাছে থেকে পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

    এ ঘটনায় ওইদিনই গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ছগির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৮ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই মাজহারুল ইসলাম।

    মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

  • জিয়ার সমাধিতে গিয়ে বিএনপি নেতাদের হাতাহাতি, পাঞ্জাবি ছেঁড়া হলো আঞ্জুর (ভিডিও)

    জিয়ার সমাধিতে গিয়ে বিএনপি নেতাদের হাতাহাতি, পাঞ্জাবি ছেঁড়া হলো আঞ্জুর (ভিডিও)

    বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা। এ সময় ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন প্রতিপক্ষ নেতাকর্মীরা।

    রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর সমাধিতে ফুল দিতে যান ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর ফুল দেয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির দুগ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একে অপরকে কিলঘুষি মারেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।

    পরে খালি গায়ে জিয়ার মাজার এলাকা ত্যাগ করেন আঞ্জু।

    নগর বিএনপি নেতা আঞ্জুকে লাঞ্ছনার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম রাজ্জাক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সাবেক ছাত্রনেতা নগরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুকে যারা লাঞ্ছিত করেছে তারা আওয়ামী লীগের দালাল।’

    ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

    সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির সিনিয়র নেতাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

  • পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল

    পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল

    পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এমন তথ্য নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

    ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন রুবেল। যেখানে দেখা যায় সদ্য জন্ম নেওয়া সন্তান ও তার স্ত্রীকে। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।

    এর আগে ২০১৬ সালে বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল হোসেন। এই দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান।

  • হিজরি নববর্ষ ১৪৪১ শুরু আজ

    হিজরি নববর্ষ ১৪৪১ শুরু আজ

    বাংলাদেশের আকাশে আজ ১৪৪১ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা গেছে। তাই রবিবার (১ সেপ্টেম্বর) থেকে পবিত্র এ মাসের গণনা শুরু হবে। এ হিসাব অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা।

    শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় ১৪৪১ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

    সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমদ, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফায়জুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল অধ্যাপক মো. আলমগীর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শাহিদুজ্জামান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নেয়ামত উল্লাহ প্রমুখ।

  • সন্তানের পরীক্ষা ভীতি কাটানোর উপায়

    সন্তানের পরীক্ষা ভীতি কাটানোর উপায়

    বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সময় চলছে। দুই মাস পরেই শুরু হবে স্কুল পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে ভীতিতে থাকে অনেক শিশু। তবে এই ভীতি শুধু ছোটদের বেলায় নয়, একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরাও পরীক্ষা নিয়ে অতিরিক্ত উদ্বেগে ভোগে।

    তবে তাদের ভয়ের কারণ ও মাত্রা ছোটদের মতো নয়। আর এই ভয়ের জেরে ফলাফলও খারাপ হয়। যেটুকু সময় বাকি আছে, ভয়ের চোটে তাকেও ব্যবহার করা হয়ে ওঠে না। সিলেবাস শেষ হয়নি বা তেমন করে মন দেওয়া হয়নি সারাবছর, এমন সমস্যাও নতুন নয়।

    কোন ভাবে যদি আপনার সন্তানও এমন সমস্যায় পড়ে, তাহলে সেই ভয় কী ভাবে দূর করবেন? হাতে যেটুকু সময় আছে, মন দিয়ে ও বুদ্ধি খাটিয়ে সেটুকু সময়কে কাজে লাগাতে পারলে কিন্তু অনেকটাই সামলানো যায়৷ তাহলে তা কী ভাবে করবেন? এবার তা জেনে নিন-

    * ঠাণ্ডা মাথায় বসে কয়েকটি জিনিস পর পর ভাবুন৷ অনেকেই নানা কারণে পরীক্ষার কয়েক মাস আগে পড়া শুরু করে এবং মোটের উপর ভালও করে৷ কাজেই অকারণে উদ্বিগ্ন হবেন না। সন্তানের ভয়ের জায়গাটাও দূর করতে হবে। এ সময় পাশে থাকতে হবে, যাতে মনে জোর পায় সন্তান। বাকি সময়টা ভালভাবে ব্যবহার করতে শেখান।

    * ভাল করে রুটিন বানিয়ে দিন৷ কতক্ষণ পড়বে, গোসল–খাওয়া–ঘুমে কত সময় লাগবে, সব হিসেব করে নিন৷ তবে ঘুমের সময়টা ঠিক রাখবেন। কারণ ঠিক মতো না ঘুমলে পড়ায় মন বসবে না৷ পড়া মনে রাখতেও অসুবিধা হবে৷ আধ ঘণ্টা রাখুন আড্ডা, বেড়ানো ইত্যাদির জন্য৷ পড়া মনে রাখতে গেলে এটুকুর দরকার আছে৷

    * কী ভাবে পড়বে তার প্ল্যান করে দিন৷ যেসব বিষয়ে সে দুর্বল সেগুলো বেশি করে পড়তে দিন৷ দরকারে কয়েক বছরের প্রশ্ন গেঁটে একটা সাজেশন করে দিন। সাজেশন ভিত্তিক পড়াশোনার অভ্যাস ভাল নয়, তবু দুরবস্থা কাটাতে কিছুটা হলেও কাজে আসবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বার বার পড়তে বলুন৷ ওই সময় পড়ার বিষয়টি ছোট ছোট পয়েন্টে লিখে বা গল্পের ছলে আলোচনা করুন ওর সঙ্গে ৷ যে অধ্যায় পড়া হল সেটা পর দিন আবার পড়া এবং সেই সংক্রান্ত প্রশ্ন সমাধান করাও জরুরি৷

    * টেনশন–স্থিরতার অভাবে প্রথম দিকে মন বসাতে অসুবিধা হবে৷ কাজেই উত্তেজনা না বাড়িয়ে স্থির থাকুন। সন্তানকে সাহস দিন এবং কিছু পারলে ধন্যবাদও দিন।

    * টেনশন কমাতে খাওয়া-দাওয়ার দু’-চারটে নিয়ম মেনে চলুন৷ যেমন, উঁচু ক্লাসে পড়লেও কফি বেশি খাবেন না৷ কোল্ড ড্রিঙ্কও না খাওয়াই ভাল৷ চা খেতে পারেন। হালকা খাবার আর দিনে অন্তত ৭–৮ গ্লাস পানি খান৷ সুরের প্রভাবেও মন শান্ত হয় আমাদের৷ কাজেই পড়ার ফাঁকে ফাঁকে গান শোনা যায়।

    * হঠাৎ টেনশন মূলত একটু উঁচু ক্লাসে হয়। উদ্বেগ বাড়লে মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুন৷ অনেক সময় পড়তে বসে দেখা যায়, কিছুই মাথায় ঢুকছে না৷ মনে হয় নির্ঘাত ফেল করবেন৷ তৎক্ষণাৎ পড়া ছেড়ে উঠে সিনেমা দেখে আসুন বা যা করলে ভাল লাগবে তাই করুন৷ অশান্তি কেটে যাওয়ার পর আবার বই নিয়ে বসবেন৷

    মৌখিক পরীক্ষার ভয় কাটাতে কয়েকটি পদ্ধতি মেনে দেখুন, কাজ হতে পারে৷ যেমন—

    * প্রশ্ন এবং উত্তর কথ্য ভাষায় লিখে আয়নার সামনে বলুন৷

    * কাউকে বলুন প্রশ্ন করতে আর আপনি উত্তর দিন খাতা না দেখে৷

    * পরের ধাপে বাড়ির কয়েকজনকে প্রশ্নোত্তর পর্বে থাকতে বলুন।

    * বিষয়ের বাইরেও কিছু প্রশ্ন করতে বলুন৷ ভেবে-চিন্তে উত্তর দেওয়া ও অজানা প্রশ্ন মোকাবিলা করা সহজ হবে৷

    * কোন বিষয়ে দু’-তিন মিনিট বলা অভ্যাস করুন৷ প্রথমে লিখে আয়নার সামনে, তারপর না দেখে কয়েক জনের সামনে৷ কোন কোর্সে ভর্তি হতে পারেন৷

    এগুলো মানলে ভয়ভীতি কাটবে পরীক্ষার ফলাফলও ভালো হবে। পরের বছরের জন্য এই নিয়মগুলো প্রথম থেকেই ফলো করুন।

  • ব্যঙ্গ করার অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

    ব্যঙ্গ করার অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

    বহুল আলোচিত-সমালোচিত বক্তা ও ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

    আজ  বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল।

    ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে।

    মামলার বাদী ইব্রাহিম খলিল বিবরণীতে লিখেছেন, আসামি একজন ভণ্ড। তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ আছে। ওয়াজ মাহফিলে আসামি ভক্তদের দিয়ে নেচে গান গাওয়া শুরু করেন। তার ওয়াজে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে বলেও বাদী অভিযোগ করেন।

  • বরিশালের জেলা প্রশাসকের ধন্যবাদ জ্ঞাপন

    বরিশালের জেলা প্রশাসকের ধন্যবাদ জ্ঞাপন

    প্রিয় বরিশাল বাসি জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন, গতকাল ৩১ আগস্ট ২০১৯ তারিখ, জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত শোকাবহ আগস্ট স্মরণে দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি জনাব আবুল হাসানাত আবদুল্লাহ্, মাননীয় আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি ও সংসদ সদস্য, বরিশাল-১। গেস্ট অব অনার জনাব জাহিদ ফারুক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ও সংসদ সদস্য, বরিশাল-৫। বিশেষ অতিথি জনাব গোলাম কিবরিয়া টিপু, মাননীয় সংসদ সদস্য, বরিশাল-৩, বেগম নাসরিন জাহান রতনা, মাননীয় সংসদ সদস্য, বরিশাল-৬, এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা, মাননীয় সংসদ সদস্য, মহিলা আসন-২৮, বাংলাদেশ জাতীয় সংসদ। প্রধান আলোচক জনাব সাহান আরা বেগম, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখা। মুখ্য আলোচক জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন। অন্যান্য বিশেষ অতিথি জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), উপ-মহা পুলিশ পরিদর্শক, বরিশাল রেঞ্জ, জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ বরিশাল, এ্যাডঃ গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সভাপতি, মহানগর আওয়ামীলীগ বরিশাল, এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামীলীগ বরিশাল, ১৫ আগস্টের নির্মমতার শিকার জনাব খন্দকার জিল্লুর রহমানসহ অন্যান্যরা, র‌্যাব-৮ এর সিও, পুলিশ সুপার বরিশাল, চেয়ারম্যান, শিক্ষা বোর্ড বরিশাল, পরিচালক, শেবাচিম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বীর প্রতীক মহিউদ্দিন মানিকসহ বরিশাল জেলার সকল উপজেলা চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বেসরকারি উন্নয়ন সহযোগীবৃন্দ, সকল প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, পুলিশ বাহিনীর সদস্যসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরা, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যবৃন্দ এবং বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সবাইকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদ আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের সদস্যবৃন্দের প্রতি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ ও ক্রিডেন্স ব্যান্ডদলের সদস্যবৃন্দকে।

    ধন্যবাদান্তে
    এস, এম, অজিয়র রহমান
    জেলা প্রশাসক,
    বরিশাল।

  • খুলনার নদী ও ২৬ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু আজ

    খুলনার নদী ও ২৬ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু আজ

    খুলনা প্রতিনিধি/জান্নাতুল ফেরদৌস:

    আজ রোববার থেকে শুরু হচ্ছে খুলনার ময়ূর নদী ও সংলগ্ন ২৬টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বেলা ১১টায় খুলনার ময়ূর নদীর বুড়ো মৌলভীর দরগা এলাকা থেকে এই অভিযান শুরু হবে। জেলা প্রশাসন পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সব ধরনের সহযোগিতা করবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গত জুন মাসে নদী ও ২৬টি খাল দখল করে নির্মাণ করা ৩৮২টি স্থাপনার তালিকা চূড়ান্ত করে জেলা প্রশাসন। ৪৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব স্থাপনা এবং নদীর জমি দখল করে রেখেছেন বলে-জেলা প্রশাসন, কেসিসি, কেডিএ ও সেটেলমেন্ট অফিসের যৌথ জরিপে উঠে আসে। জেলা প্রশাসন থেকে জানা গেছে, নদী ও খাল দখলদারদের নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৪ আগস্ট থেকে মাইকিং করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই নদীর সীমানার ভেতরে থাকা স্থাপনা সরিয়ে নিয়েছেন। যারা এখনও অবৈধ স্থাপনা অপসারণ করেন রোববার থেকে সেগুলো ভাঙা শুরু হবে। স্থাপনা অপসারণ কাজে সহযোগিতা করতে কেসিসিকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), জোনাল সেটেলমেন্ট অফিস, খুলনা মেট্রোপলিটন পুলিশ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান বা প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কেসিসির বৈষয়িক কর্মকর্তা ও নদীর অবৈধ দখলদার চিহ্নিত করতে গঠিত কারিগরি কমিটির সদস্য সচিব মোঃ নুরুজ্জামান তালুকদার জানান, জেলা প্রশাসনকে সহযোগিতা করতে কেসিসির দুটি স্কেভেটর, দুটি পে-লোডার, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ৫০ জন উচ্ছেদ কর্মীকে প্রস্তুত করা হয়েছে। উচ্ছেদকর্মীদের কাছে ভবন ভাঙার প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে। তিনি জানান, ময়ূর নদীর বুড়ো মৌলভীর দরগা এলাকা থেকে এই অভিযান শুরু হবে। সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে করতে গল্লামারী মোড়ের দিকে আসবে। প্রথম দিন একটি টিমই উচ্ছেদ কাজে অংশ নেবে। পরবর্তীতে এই সংখ্যা বাড়ানো হতে পারে। নদী ও খাল উদ্ধার কমিটির প্রধান উপদেষ্টা ও কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, যে কোনো মূল্যে উচ্ছেদ অভিযান সফল করা হবে। এই অভিযান কেউ বন্ধ করতে পারবে না।

  • মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

    মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

    বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি ও নিহতর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

    রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন দাখিল করেন।

    সোমবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালতে মিন্নির জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি হতে পারে।

    এর আগে গত ২৯ আগস্ট আয়েশা সিদ্দিকা মিন্নিকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে থাকাকালে গণমাধ্যমের সাথে কোনো কথা বলা যাবে না বলে শর্ত দেন আদালত।

    এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    আদালত বলেছেন, জামিনে থাকা অবস্থায় মিন্নি তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় থাকবেন।

    গত ২৮ আগস্ট আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন প্রশ্নে জারিকৃত রুলের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি শেষ হয়।

    গত ২৬ জুন সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। রিফাতকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    ১৬ জুলাই সকালে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯ টায় তাকে গ্রেফতার দেখানো হয়।

  • কার্যকর হচ্ছে সংশোধিত মোটরযান আইন

    কার্যকর হচ্ছে সংশোধিত মোটরযান আইন

    আজ থেকে কার্যকর হচ্ছে সংশোধিত মোটরযান আইন। আর্থিক জরিমানার পরিমাণ বাড়ানো এবং কারাবাসের বিধানসহ সংশোধিত আইন কার্যকর করার প্রস্তুতি নিয়েছে ট্রাফিক পুলিশ।

    শাস্তি ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে সংশোধিত মোটরযান আইনে। এরইমধ্যে নতুন মোটরযান আইনের শাস্তি ও জরিমানা চূড়ান্ত হয়ে গেছে। সংশোধিত আইনে হেলমেট বা সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে ন্যুনতম জরিমানা হবে ১ হাজার টাকা বা তিন মাসের জন্য লাইসেন্স বাতিল।

    এর আগে এই জরিমানা ছিল ১০০ টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে সংশোধিত মোটরযান আইনে। আর দ্রুতগতিতে গাড়ি চালানোর জরিমানা ৪০০ টাকা থেকে বাড়িয়ে হালকা গাড়ির জন্য ১ হাজার এবং মাঝারি ও ভারী গাড়ির জন্য ২ হাজার টাকা করা হয়েছে।

    বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জরিমানা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জরিমানাও ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।