কিশোর কুমার বালা:
বরিশালের বধ্যভূমিতে অবৈধ স্থাপনা অপসারণের দাবীতে বধ্যভূমি সংরক্ষণ পরিষদের আহবানে সাড়া দেয়ার বরিশাল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বধ্যভূমি সংরক্ষণ পরিষদের আহবায়ক এ্যাড.মানবেন্দ্র বটব্যাল,যুগ্ম আহবায়ক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ,মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সদস্যসচিব মিন্টু কর।
গতকাল এক বিবৃতিতে তাঁরা আকতার ফারুক শাহিনকে ঐ স্থাপনাটি অপসারনের প্রতিশ্রুতি দেয়ায় তাকেও ধন্যবাদ জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে এটি অপসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply