মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

মানুষের অধিকার হরণে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

‘সংবিধান লঙ্ঘন ও মানুষের অধিকার হরণ করার অপরাধে’ আওয়ামী লীগ সরকারকে অবশ্যই একদিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। সংবিধান লঙ্ঘন ও মানুষের অধিকার হরণ করার অপরাধে আপনাদের অবশ্যই একদিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।

গত ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৭৩৬ মামলা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এসব মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ১৩০ জন। এজাহারে অজ্ঞাত আসামির সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭২৩। আর এ সময়ে ৩ হাজার ৬৯০ জন গ্রেফতার হয়েছে। এটাই এখন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচারকাজ চালু রাখা বেআইনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তার (খালেদা) প্রতি অবিচার করা হচ্ছে, যা মৌলিক অধিকারের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24