হাসানাত আব্দুল্লাহর সাথে সাক্ষাত করেন কাউন্সিলর সাবিদ।

হাসানাত আব্দুল্লাহর সাথে সাক্ষাত করেন কাউন্সিলর সাবিদ।

শেখ সুমন:

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী),স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি , বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে স্বাক্ষাত করেন মহানগর ছাত্রলীগ এর সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবলীগ সদস্য,নব নির্বাচিত ১৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সাবিদ। এসময় তিনি আবুল হাসানাত আব্দুল্লাহর কাছ থেকে ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার জন্য পরামর্শ গ্রহন করেন।

এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে সাবিদ বলেন, আমার ওয়ার্ডের সকল ভোটারকে ধন্যবাদ জানাই আমাকে নির্বাচিত করার জন্য। আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে সার্বিক ভাবে সহযোগীতা করার জন্য।

আর আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। তিনি সর্বদা আমাকে পরামর্শ ও উপদেশ দিয়েছেন। আমি চাই বরিশাল মহানগরীর ভিতরে উন্নয়নের রোল মডেল হবে আমার ওয়ার্ড।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *