খালেদার অনুপস্থিতিতে রায়ের দিন ধার্য বেআইনি: ফখরুল

খালেদার অনুপস্থিতিতে রায়ের দিন ধার্য বেআইনি: ফখরুল

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন ধার্যকে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার  বিকেলে রাজধানীর উত্তরায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়। ওই বৈঠক থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ প্রসঙ্গে বলেন, ‘বিনা বিচারে ন্যায়বিচার ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। তাঁর (খালেদা জিয়ার) অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করার ঘোষণা বেআইনি। দেশে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে।

এর আগে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত। মির্জা ফখরুলের মতো রায় ঘোষণার এই তারিখকে বেআইনি বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া।

‘খালেদা জিয়াসহ মামলার অপর আসামিদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন না। খালেদা জিয়া আদালতে আসতে চান না’—এসব বক্তব্য উপস্থাপন করে গত ২৬ সেপ্টেম্বর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতের কাছে রায়ের তারিখ ঘোষণার জন্য আবেদন করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *