ছেলেদের যে বিষয়গুলো খেয়াল করে মেয়েরা

আকর্ষণ কখনো একপাক্ষিক হয় না। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টিগত। তাই বলা যায়, শুধু ছেলেরাই মেয়েদের দিকে তাকিয়ে থাকে না। মেয়েরাও তাকায় ছেলেদের দিকে। ছেলেটিকে পছন্দ করার আগে খোঁজ-খবরও নেয় মেয়েরা। শারীরিক গঠন ছাড়াও বেশকিছু বিষয়ে খেয়াল করে দেখে।

ছেলেদের দিকে তাকানোর সময় যে বিষয়গুলোর দিকে সবার আগে চোখ যায় মেয়েদের। আসুন জেনে নেই সে সম্পর্কে—

ছেলেদের দৃষ্টি: মেয়েরা অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় চোখের দিকেই তাকায়। মানুষটি কোন দিকে তাকিয়ে আছে, সে দিকেও নজর যায়। পুরুষের দৃষ্টি কোন দিকে, সেটা তার মানসিকতারও পরিচায়ক। সে সম্পর্কেও মেয়েরা ধারণা নেয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা: মেয়েরা যখন কোনো পুরুষের দিকে তাকায়, তখন দেখে নেয় ছেলেটি পরিচ্ছন্ন কিনা। তার পোশাক বা জুতো কতটা পরিষ্কার।

ছেলেদের পোশাক: মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব, রুচির পরিচয় বহন করে। তাই মেয়েরা পোশাক দেখে সে সব বিষয়ে ধারণা নিতে চায়।

পায়ের জুতো: মানুষের জুতোও তার সম্পর্কে অনেক কথা বলে। তার বর্তমান অবস্থা কেমন, সে আভাসও দেয় জুতো। মেয়েরা কোনো পুরুষের জুতোর দিকে তাকিয়ে সেই বিষয়গুলো আঁচ করতে চায়।

শারীরিক ভাষা: বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মনের আয়না। কোনো মানুষ যদি মুঠো বন্ধ করে বসে থাকে তাহলে সে গোপনতাপ্রিয়। শিরদাঁড়া টানটান করে যে বসে, সে কোনো কারণে উদ্বিগ্ন বা উত্তেজিত। তাই ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মেয়েরা একটা আভাস পেতে চায়।

মনোযোগী শ্রোতা: মেয়েটি তার দিকে তাকিয়ে খেয়াল করে, সে কতটা মনোযোগী হয়ে অন্যের কথা শুনছে। আদৌ অন্যের কথা শোনার মানসিকতা তার মধ্যে রয়েছে কিনা। যে অন্যের কথা শুনতে রাজি নয়, সে মেয়েদের মন জয় করতে পারে না।

খরচের হাত: কোনো ছেলে কেনাকাটা করার সময় একটি মেয়ে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, তার টাকা খরচের হাত কেমন। বুঝেশুনে খরচ করা ছেলের বিবেচনাবোধ বেশি, এমন ধারণা থাকে মেয়েদের।

আচার-ব্যবহার: আশেপাশের মানুষদের সঙ্গে কোনো ছেলের আচার-ব্যবহার লক্ষ্য করে মেয়েরা তার মানসিকতা বোঝার চেষ্টা করে।

রসবোধ: প্রাণ খুলে হাসা, আবার কথায় কথায় হাসা, তার রসবোধের পরিচয়। কোনো ছেলের হাসির আধিক্য দেখে মেয়েরা তার সম্পর্কে এমন ধারণা নিতে চায়।

সৌজন্যবোধ: মেয়েদেরকে ‘লেডিস ফার্স্ট’ বলে এগিয়ে দেওয়া কিংবা বাসে বয়স্ক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের সিট ছেড়ে দেওয়া ছেলের প্রতি আলাদা আকর্ষণ থাকে মেয়েদের। মেয়েরা দেখে নিতে চায়, ছেলেটির সৌজন্যবোধ রয়েছে কিনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *