মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা রাজনীতি

আশ্বাসে বিশ্বাস নেই খেলাফতের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘শুধু আশ্বাস দিলে চলবে না। তিনি (প্রধানমন্ত্রী) বিরোধী দলের মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে ছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর ওয়াদার পরও হাজার হাজার বিরোধীদলীয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। তাই আশ্বাসের বিশ্বাস নেই। অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুন।

আজ বুধবার দুপুরে জাতীয় সংকট নিরসনকল্পে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আহমদ আবদুল কাদের এ কথা বলেন।

মানববন্ধনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান আহমদ আবদুল কাদের। তিনি বলেন, জাতি সংলাপের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হবে। জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নেবেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, পার্লামেন্ট ভেঙে দেবেন এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করবেন। তা হলেই চলমান জাতীয় সংকটের সমাধান হতে পারে।

খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। অন্যান্যের মধ্যে দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ তাইফুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, ‘সংলাপে যদি সরকার সমঝোতায় না আসে বা জনগণের দাবি মেনে না নেয়, তাহলে আপনারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য সৃষ্টির আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official