১০টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

১০টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে পাস হওয়া ১০টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন। আজ বুধবার রাষ্ট্রপতি এসব বিলে সম্মতি দেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮, শিশু (সংশোধন) বিল, ২০১৮, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল, ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, ২০১৮, সরকারি চাকরি বিল, ২০১৮, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮, বাংলাদেশ শিশু একাডেমী বিল, ২০১৮, মানসিক স্বাস্থ্য বিল, ২০১৮, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) বিল, ২০১৮ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল, ২০১৮।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *