খালেদা চাইলে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে: হাইকোর্ট

খালেদা চাইলে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে: হাইকোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও কারাগার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ ও হাসপাতালে চিকিৎসা অব্যাহত রাখা নিয়ে করা রিটের আদেশে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

এর আগে, গত ১১ নভেম্বর খালেদার পক্ষে আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা চলমান রাখার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া তাকে (খালেদা জিয়া) কেন পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *