সম্পদের হিসাব দেননি বিএনপির রফিকুল, ৩ বছরের দণ্ড

সম্পদের হিসাব দেননি বিএনপির রফিকুল, ৩ বছরের দণ্ড

সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত–৬–এর বিচারক শেখ গোলাম মাহবুব আজ মঙ্গলবার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে হাজির ছিলেন না। আদালত রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০০১ সালের ১০ জুন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রফিকুল ইসলামকে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেয়। কিন্তু তিনি সম্পদের বিবরণ জমা দেননি। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা লিয়াকত হোসেন বাদী হয়ে ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই কর্মকর্তা ওই বছরের ৩০ নভেম্বর আদালতে রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত আজ রায় ঘোষণা করলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *