মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি সিলেট

কাল সিলেট থেকে প্রচার শুরু ড. কামালের

আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কাল বুধবার সিলেটে যাবেন। সিলেটে পথসভার মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা নির্বাচনী প্রচার শুরু করবেন ।

ঐক্যফ্রন্টের মিডিয়া ও প্রচার সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, ড. কামাল হোসেন কাল দুপুরের ফ্লাইটে সিলেট যাবেন। সেখানে বেলা তিনটার পরে মাজার জিয়ারত করে পথসভায় অংশ নেবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কামাল হোসেনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বেলা দেড়টার ফ্লাইটে সিলেট যাবেন।

আগের নির্বাচনগুলোতে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট মাজার জিয়ারতের মাধ্যমে। কিন্তু এবার তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী।জাতীয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন এবার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24