বিএনপির বেশিরভাগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি : ইসি সচিব

বিএনপির বেশিরভাগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে তার বেশিরভাগেরই সত্যতা পাওয়া যায়নি। দলটির নেতা-কর্মী যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধেই আগে থেকেই মামলা ছিলো।

নির্বাচন ভবনে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে ইসি সচিব বলেন, যদি কোনো পেন্ডিং ওয়ারেন্ট থাকে এবং আদালতের কোনো তাগিদ থাকে তা তামিল করতে হবে। কমিশনাররা এরইমধ্যে এ ধরনের নির্দেশনা দিয়েছেন। দেখা গেছে, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধেই আগে থেকে অভিযোগ ছিলো। যারা এতোদিন আত্মগোপনে ছিলেন। এখন ভোটের মাঠে প্রকাশ্যে চলে এসেছেন। পুলিশ তাদের ধরছে বা ধরার চেষ্টা করছে।

সচিব বলেন, ৩০০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৮৪৬ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারসঙ্গে আরো অনেক লোক প্রচারে অংশগ্রহণ করছেন। বিপুল জনগোষ্ঠীর এ দেশে এ ধরনের একটি বা দু’টি ঘটনা ঘটতে পারে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *