মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

ভোটের মাঠে মাশরাফিপত্নী

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির পক্ষে ভোটের মাঠে নেমেছেন স্ত্রী সুমনা হক সুমি। অলিগলি ঘুরে বেড়াচ্ছেন মাশরাফিপত্নী। ভোটাররা মাশরাফিপত্নীকে পাশে পেয়ে বেশ উজ্জীবিত ও আপ্লুত।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাঁশগ্রামের বিভিন্ন বাড়িতে ও চণ্ডিবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে উঠান বৈঠক করেন সুমি।

Related image

পরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য দেন।

এ সময় সুমনা হক সুমি বলেন, মাশরাফি এলাকায় না থাকলেও আপনারা তার জন্য কাজ করে যাচ্ছেন। এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, মাশরাফি সবসময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসে। আগামীতেও আপনাদের পাশে থাকবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করুন।

মাশরাফিকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুমি। তিনি বলেন, নড়াইলবাসী ৩০ ডিসেম্বরের ভোটে নৌকা প্রতীককে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কামাল, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খান তসরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ, সুমির বড়বোন যুব মহিলা লীগ নেত্রী সঞ্চিতা হক রিক্তা, মেজ বোন সঞ্জিবা হক রিপা, রিপার স্বামী নূর আলম শিহাব প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24