মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করতে পারে বিএনপি-জামায়াত: কাদের

মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করতে পারে বিএনপি-জামায়াত: কাদের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করতে পারে। এ বিষয়ে ভোটারদের সজাগ থাকতে হবে। তারা নাশকতা সৃষ্টি করে নির্বাচন ও সরকারকে বিতর্কিত করার পরিকল্পনা করছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলার আতাতুত স্কুল মাঠে লাঙ্গল প্রতিক মহাজোট প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।

কাদের বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি প্রশ্নবিত্ত করছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে, সেনাবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। তারা নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচন সম্পন্ন করতে তারা নিরপেক্ষ কাজ করবে এটিই আশা করেন দেশের জনগণ। সেনাবাহিনী নিয়ে বিএনপির উল্লাসের কিছু নেই। সেনাবাহিনী কারও পক্ষে যাবে না।

কাদের আরও বলেন, বিএনপি শুধু কথা বলেন কাজ করে না। তারা কলা দেখাচ্ছে, বাঙ্গালীকে হাইকোর্ট দেখাইছে। কোনো কাজ করেনি। এখন বলছে আগামীতে ক্ষমতায় এলে আমরা ঘরে ঘরে গ্যাস দেবো। এরকম প্রতিশ্রুতি আগেও শুনেছি, কিন্তু বাস্তবায়ন দেখিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি ও নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের মহাজোটের লাঙ্গল প্রার্থী জেলারেল অ. মাসুদউদ্দিন চৌধুরী, ফেনী আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রমুখ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *