আজ রাত থেকে নিষিদ্ধ হচ্ছে যেসব যানবাহন

আজ রাত থেকে নিষিদ্ধ হচ্ছে যেসব যানবাহন

নিষিদ্ধ হচ্ছে যেসব যানবাহন- আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাত ১২টা থেকে ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট চার দিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শুধুমাত্র নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকরা ইসির স্টিকার ব্যবহার করে বাইক চালাতে পারবেন।

তাছাড়া শনিবার রাত ১২টা থেকে ভোটের দিন ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে শনিবার মধ্যরাত থেকে বেবি টেক্সি, অটোরিকশা, ইজিবাইত, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে জানা গেছে, যান চলাচলের নিষেধাজ্ঞার সময় রিটানিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদির কাজে নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া মহাসড়ক, বন্দর ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এদিকে আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে।

 

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *