দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল: মির্জা ফখরুল

দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এভাবে নির্বাচন করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেলবে। এতে নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আর আস্থা থাকবে না। প্রশাসনের ওপর মানুষের আর আস্থা থাকবে না। এটা দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল।

ঠাকুরগাঁও-১ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের কাছে এ মন্তব্য করেন। এই আসনে ১০০ কেন্দ্র দখল করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, সরকার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে যে তামাশা করছে, ইতিমধ্যে তা প্রমাণ হয়ে গেছে। ঠাকুরগাঁও-১ আসনে আমি যখন ভোটকেন্দ্রে যাই তখন থেকে শুরু করে বেলা ১০ টা-১১টা পর্যন্ত ভোটারেরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল। তার পরেই তারা যখন দেখেছে ভোটাররা এভাবে ভোট দিতে আসে, ভোটটা হয়ে যায় তাহলে তাদের পরাজয় রোধ করতে পারবে না। তখনই তারা তাদের বাহিনী সেই সঙ্গে সরাসরি প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন মাঠে নেমে গিয়ে ভোটারদের বের করে দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের পক্ষে সিল মারতে শুরু করে।

মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা প্রায় একই রকম। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার প্রশাসনের কাছে গেছি। রিটার্নিং অফিসারের কাছে গেছি। আমি তাদের বলেছি আপনারা ব্যবস্থা নেন। তারা তা সহজে নেননি। নিলেও দেরি করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে আছি, পরে আমরা সিদ্ধান্ত নেব।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *