মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি

সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে: বি চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, শুনছি-ভোটকেন্দ্র থেকে বিএনপি জোটের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এটি মোটেও ঠিক নয়। তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। যদি এ রকম হয়েই থাকে, তা হলে এর তদন্ত করা উচিত।

রোববার ঢাকা-১৭ আসনের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাবকেন্দ্রে ভোট দেন বদরুদ্দোজা চৌধুরী। ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে কোনো দলের এজেন্ট বের করে দেয়া ঠিক নয়। কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা-জানি না। যদি এমনটি হয়েই থাকে, তা হলে তদন্ত হওয়া উচিত।

তবে ভোটগ্রহণ নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সারা দেশে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। আশা করছি, এর মাধ্যমে দেশবাসী প্রত্যাশিত ফল পাবেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official