মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

৮০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সিইসি বলেন, উৎসাহ ও উদ্দীপনায় ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবে ফল হয়েছে। নতুন করে ভোট গ্রহণের কোনো সুযোগ নেই।

আর এ কারণে পুনরায় ভোট গ্রহণের যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট জানিয়েছে তা মেনে নেয়া সম্ভব নয় বলেও এ সময় উল্লেখ করেন সিইসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার হ্যাটট্রিক জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

এ পর্যন্ত পাওয়া বেসরকারি ঘোষিত ফলাফলে ২৫৯ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দল।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24