প্রথম ম্যাচে নেই ক্রিস গেইল

প্রথম ম্যাচে নেই ক্রিস গেইল

ঢাকায় পৌঁছেছেন সকালে। আগেরদিন জানা গিয়েছিল সকাল ৮টার মধ্যে পৌঁছতে পারলেও বেলা সাড়ে ১২টার ম্যাচে মাঠে নেমে যাবেন ক্যারিবিয়ান ব্যাটিং সম্রাট ক্রিস গেইল। কিন্তু পৌঁছতে খানিক দেরি হওয়ায় উদ্বোধনী ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছে রংপুর রাইডার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নেমেছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

রংপুরের একাদশে বিদেশী কোটায় রয়েছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, রবি বোপারা, বেনি হাওয়েল এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রিলে রুশো। অন্যদিকে চিটাগংয়ে বিদেশী খেলোয়াড়রা হলেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজজা এবং রবি ফ্রাইলিঙ্ক।

রংপুর একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলে রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু এবং শফিউল ইসলাম।

চিটাগং একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং সৈয়দ খালেদ আহমেদ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *