সুষ্ঠু নির্বাচনের জন্য ‘পুরস্কার’ পাচ্ছেন সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

সুষ্ঠু নির্বাচনের জন্য ‘পুরস্কার’ পাচ্ছেন সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

অনলাইন ডেস্ক:

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করার পুরস্কার হিসেবে পুলিশের সব রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশের সব জেলার পুলিশ সুপারকে প্রশংসাপত্র দিয়েছে পুলিশ সদর দপ্তর।

এবার তাঁদের পদক দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সরকার প্রস্তাব অনুমোদন করলে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এ পদক তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, সব রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের পদক দেওয়ার জন্য প্রস্তাব আসছে পুলিশ সদর দপ্তরে। সদর দপ্তরে এ ব্যাপারে করণীয় নিয়ে আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষাকৃত কম হতাহতের ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তা ছাড়া সহিংসতাও তুলনামূলক অনেক কম হয়েছে। এ কৃতিত্ব অবশ্যই পুলিশের।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *