রিমান্ড শেষে কারাগারে অপু

রিমান্ড শেষে কারাগারে অপু

অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিয়া নুরুদ্দিন অপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে অপুকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম।

আদালতে শুনানিতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে ১০ জানুয়ারি অপুকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *