মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজনীতি

সৈয়দ আশরাফের আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি

আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য কিশোরগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৩ ফেব্রুয়ারি এবং প্রর্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার আগারাগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। দেশে না থেকেও একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official