টস হেরে ব্যাটিংয়ে রংপুর

টস হেরে ব্যাটিংয়ে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে রংপুরের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সন্ধ্যা ৭টায় শুরু হয় ম্যাচটি।

৭ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে তারা।

রংপুর রাইডার্সের একাদশ

মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, শহিদুল ইসলাম।

চিটাগং ভাইকিংসের একাদশ

মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দর রাজা, মোসাদ্দেক হোসেন, রোবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নজিবুল্লাহ জাদরান, রবিউল হক।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *