ভোলায় আগুনে ২১ দোকান পুড়ে ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

ভোলায় আগুনে ২১ দোকান পুড়ে ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক:

ভোলার চরফ্যাশন উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২১টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।

রোববার (২৭ জানুয়ারি) দিনগত রাতে পৌর শহরের জনতা রোডের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চরফ্যাশন, লালমোহন ও তজুমদ্দিনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একাধিক গার্মেন্টস, বই, পার্টসের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও কসমেটিক্সসহ ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *