মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

পটুয়াখালীতে ট্রলার ডুবির ৩৫ ঘণ্টা পর মিলল দুই শ্রমিকের লাশ

অনলাইন ডেস্ক:

৩৫ ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দুই শ্রমিকের লাশ। কোস্টগার্ড, কলাপাড়া, বরিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দলের সহায়তায় রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় লাশ দুটি উদ্ধার হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি।

নিহত শ্রমিক সাইফুল ও নুর ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তাদের দুজনের বাড়ি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে।

এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক নিজাম শরীফ বাদী হয়ে বাল্কহেডের সাত কর্মচারীর নামে রোববার সকালে কলাপাড়া থানায় মামলা করেছেন। আর সেই মামলায় বাল্কহেড কর্মচারী নুরুজ্জামান, আফজাল হোসেন ও এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ।বাল্কহেডটিও জব্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই বিপ্লব মিস্ত্রি জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে পটুয়াখালীর কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে দেবপুর লঞ্চঘাট সংলগ্ন রাবনাবাদ নদীতে শুক্রবার রাত সাড়ে ১০টায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ৭ শ্রমিক নিয়ে ইটবোঝাই ট্রলারটি ডুবে যায়। এতে দুই শ্রমিক নিহত হন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, ইট পড়ে ট্রলারের রুমের দরজা আটকে থাকায় উদ্ধার কাজে দেরি হচ্ছে। এছাড়া ঠান্ডার কারণেও তাদের উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official