সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় বাস চাপায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লাার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, বহুতী গ্রামে একটি শালিসী বৈঠকে শেষে সহযোগী দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। মোটরসাইকেলটি চারা বটতলা এলাকায় পৌছালে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহণের একটি বাস সজোরো চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে, ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবরে বনবাড়ীয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *