দৃশ্যমান হচ্ছে ১ কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতু

দৃশ্যমান হচ্ছে ১ কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতু

পদ্মা সেতু দৃশ্যমান হতে যাচ্ছে এক কিলোমিটারের বেশি। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে মঙ্গলবার সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে  সেতুর অষ্টম স্প্যান। সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই এ স্প্যান নিয়ে রওনা হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্য এ স্প্যান নিয়ে মুন্সীগঞ্জের মাওয়া থেকে জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।

দৃশ্যমান হচ্ছে ১ কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতু

ছবি: সংগ্রহ।

তিনি আরও জানান, পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান বসতে যাচ্ছে। তবে জাজিরা প্রান্তে এটি সপ্তম এর আগে জাজিরা প্রান্তে ষষ্ঠ ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো হয়। অপর দিকে আরও ১টি স্প্যান মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে খুঁটির উপর বসানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে বুধবার সকালের দিকে অষ্টম স্প্যান নিয়ে জাজিরা প্রান্তে পৌঁছতে পারে ভাসমান ক্রেন তিয়ান-ই।

কাজেই বুধবার বা বৃহস্পতিবার সেতুর ৩৫ ও ৩৬ নাম্বার পিলারের উপর সেতুর এ স্প্যান বসতে পারে। জাজিরা প্রান্তে এটি হবে সপ্তম স্প্যান।

সব মিলে এখানে পদ্মা সেতু কিলোমিটার ছাড়িয়ে যেতে বসেছে। এ নিয়ে উভয় পাড়ের মানুষের মাঝে রয়েছে উৎসবের আমেজ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *