বাংলাদেশের গণমাধ্যম বিশ্বের অনেক দেশের তুলনায় স্বাধীন: তথ্যমন্ত্রী

বাংলাদেশের গণমাধ্যম বিশ্বের অনেক দেশের তুলনায় স্বাধীন: তথ্যমন্ত্রী

বাংলাদেশের গণমাধ্যম বিশ্বের অনেক দেশের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশের গণমাধ্যম অনেক দেশের তুলনায় অনেক বেশি ফ্রিডম ভোগ করে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্কভুক্ত দেশের প্রেস কাউন্সিল প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই উল্লেখ করে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, কোনো কাগজে নিউজ আসলে তা যে শতভাগ সত্যি সেটা বলার তো অবকাশ নেই।

মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে কোনো ভুল সংবাদ, কোনো অসত্য সংবাদ, ফেব্রিকেটেড সংবাদ কেউ যদি পরিবেশন করে সে ক্ষেত্রে সেই সংবাদ মাধ্যমকে জরিমানা গুণতে হয়। ইউকে’তে বিবিসির মতো প্রতিষ্ঠান একজন এমপির বিরুদ্ধে ভুল সংবাদ, অসত্য সংবাদ পরিবেশনের কারণে বিবিসির প্রধান নির্বাহী থেকে শুরু করে সবাইকে পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা প্রেসের ফ্রিডমকে ইউকের পর্যায়ে নিয়ে যেতে চাই। একই সাথে প্রেসের দায়িত্বশীলতাও আমি মনে করি সেই পর্যায়ে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *