তরুণ প্রজন্মকে সহযোগিতার আহবান পলকের

তরুণ প্রজন্মকে সহযোগিতার আহবান পলকের

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সভা করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সেখানে রোববার ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর টেকভ্যালিতে বাংলাদেশি কমিউনিটি (এনআরবি), বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের সিনিয়র এক্সিকিউটিভ ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় করেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে অত্যন্ত মেধাবী তরুণ প্রজন্ম আছে। তারা নিজস্ব উদ্যোগে কোম্পানি প্রতিষ্ঠা করে কাজ শুরু করেছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসতে আমেরিকাসহ বিদেশি আইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের প্রনোদনা প্রদানসহ বিভিন্ন সহয়তা প্রদান করছে। তিনি এ সুযোগ কাজে লাগাতে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার আহবান জানান।

এর আগে গত শনিবার ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জিম কেলারের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ হাইটেক পার্ক ও স্টার্ট আপ বাংলাদেশ নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও, দেশে ইন্টেল ডিজাইন বা ভ্যালিডেশন সেন্টার স্থাপন করতে চাইলে কী কী কারিগরি সহায়তা প্রয়োজন তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *