পায়রা নদীর মোহনায় ১৫ ট্রলার ডুবি, একই পরিবারের ৪ জেলে নিখোঁজ

পায়রা নদীর মোহনায় ১৫ ট্রলার ডুবি, একই পরিবারের ৪ জেলে নিখোঁজ

অনলাইন ডেস্ক:

আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পায়রা নদীর মোহনায় ১৫টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ২৬ জেলেকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে চার জেলে।

প্রত্যক্ষ্যদর্শী জেলেরা জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে হঠাৎ ঝড় শুরু হয় সাগরে। এ সময় ছোট বড় ১৫টি ট্রলার উল্টে ডুবে যায়। পরে তারা ২৬ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ হয় তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার একই পরিবারের চারজন জেলে।

নিখোঁজ জেলেরা হলেন- ছালাম মাঝি (৫৫), তার দুই ছেলে জয়নাল(২২) ও আয়নাল(১৯) এবং তার মেয়ের স্বামী সোলায়মান (২৮)।

এ বিষয়ে কোস্টগার্ড ভোলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নুর জামাল মুঠোফোনে বলেন, নিখোঁজের বিষয়টি তিনি জেলেদের মাধ্যমে শোনার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *