রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ বিশিলে একটি ভবনে এসি থেকে আগুন লেগে দগ্ধ হয়ে লিজা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বিশিলের জোহরা গার্ডেনের সপ্তম তলা ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক এসআই ইসরাফিল হোসেন জানান, ওই ভবনে এসি থেকে আগুন লেগে দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহত লিজা আক্তারের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জ গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *