মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ডাক্তারসহ নিহত তিন

অনলাইন ডেস্ক:

খুলনার ফুলতলার বেজেরডাঙ্গায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ফুলতলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের আরোহী। এর মধ্যে দুই জন ডাক্তার ও অপরজন চালক।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও খুলনাগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১৩-৬৮৭০) সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মো. মনির জানান, বাসটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রাইভেটকার আরোহী ডা. শাহাদাত হোসেন ও ডা. মোয়াজ্জেম হোসেন এবং চালক জাহাঙ্গীর।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official