মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত

বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত হয়েছে। শুক্রবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব ৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমূখ। সভায় কর্তব্যরত অবস্থায় প্রান উৎসর্গকারী ১৮ জন পুলিশ সদস্যর পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এসময় তাদের অনুভূতি ব্যক্ত করেন তারা।

সভা শেষে তাদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। এর আগে পুলিশ লাইন্সে স্থাপিত নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official