মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া ঢাকা রাজনীতি

ইমরানের ওপর হামলা : প্রতিবেদন ৭ এপ্রিল

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে ৪-৫ জন আহত হন।

হামলার পর গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলা নং ২৪। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official