ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান খালেদা

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজি না হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ তাকে নেয়া যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

রবিবার সকাল থেকে নাজিমুদ্দিন রোডের পুরান কারাগার ও বঙ্গবন্ধু মেডিকেলে নিরাপত্তা বাড়ানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা জিয়া।

এদিকে, খালেদা জিয়া রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান বলে জানিয়েছেন ড্যাব নেতারা। তারা বলেন, তিনি ইউনাইটেড হাসপাতালেই সব সময় চিকিৎসা নিয়ে থাকেন, যারা সব সময় তাকে দেখেছেন তারা সেখানে আছেন।

এর আগে গত বছরের ৬ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল বেগম জিয়াকে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *