মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

বৃহস্পতিবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী বৃহস্পতিবার রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেলার মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমসে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

প্রধানমন্ত্রী এ সময় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এরই মধ্যে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট সাজানো হচ্ছে।

হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে রণদা প্রসাদ সাহার ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24