মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা প্রচ্ছদ রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্কাইপে অংশ নেন তারেক

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনলাইনে স্কাইপে লন্ডন থেকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি সব নেতার বক্তব্য শোনেন। পরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের কড়া সমালোচনা হয়েছে।

বৈঠকে কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে নামার আগে দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তারেক রহমান দলের স্থায়ী কমিটির নেতাদের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও জানতে চেয়েছেন।

বৈঠকে বিএনপি ঐক্যফ্রন্টের পেটে ঢুকে পড়েছে এমন মন্তব্য করে দলটিকে জোটনির্ভর না হয়ে স্বাধীনভাবে রাজনীতি করার পক্ষে মত দিয়েছেন দলটির অনেক নেতাই। পাশাপাশি জামায়াত বিএনপির জন্য বোঝা হয়ে পড়েছে, এমন মতও উঠে এসেছে বৈঠকে।

আড়াই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের সাংগঠনিক অবস্থার চুলচেরা বিশ্লেষণ করা হয়।

বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24