মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন মুক্তিযোদ্ধারা

নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করলেন মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির উদ্যোগে আজ (রোববার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে মুক্তিযোদ্ধারা র‌্যালি ও সমাবেশ করেছে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কমিটির চেয়ারম্যান বি এল এফ মুজিব বাহিনীর মো. আবদুল হাইয়ের নেতৃত্বে হাজার খানেক মুক্তিযোদ্ধা।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, মোঃ মমিনুল হক, মাহমুদ পারভেজ জুয়েল, কমান্ডার মো. আবুল বাশার, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি মো. হুমায়ূন কবির, হাজী এমদাদ, পুলিশের টি আই লিটন, নুরুজ্জামান ভুট্টো প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24