মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম প্রশাসন বরিশাল

বরিশালে সাদ পন্থিদের ইজতেমা বর্জনের ঘোষণা

অনলাইন ডেস্ক:

সাদ পন্থিদের ইজতেমা বর্জনের জন্য বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার উদ্যোগে শনিবার রাতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন চিশতি মাদারসায় সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার জরুরী সভা শেষে সাদ পন্থিদের বরিশালের ইজতেমা বর্জনের ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার পক্ষে হাফেজ মাওলানা গোলাম মোস্তফা গণমাধ্যম কর্মীদের কাছে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮, ২৯ ও ৩০ মার্চ নগরীর সিঅ্যান্ডবি সড়কে থানা কাউন্সিলের পেছনের মাঠে তাবলিগ জামাতের সাদ পন্থীদের তিনটি শর্তে তিন দিনের ইজতেমা করার অনুমতি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শর্তগুলো হলো-মাওলানা সাদের মতবাদ প্রচার কিংবা উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষা আসন্ন হওয়ায় মাইকের শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে এবং আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে শৃঙ্খলা রক্ষা করতে হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official