পরকীয়ার জেরে একসঙ্গে স্বামী-স্ত্রীর বিষপান

পরকীয়ার জেরে একসঙ্গে স্বামী-স্ত্রীর বিষপান

পরকীয়ার জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে একে অপরের উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী-স্ত্রী।

বুধবার সকাল ১১টার দিকে দিকে ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারীরা হলেন- শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে আলিম বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস ও তার স্ত্রী লিমা খাতুন। তাদের উভয়কে শৈলকুপা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকার লোক তাদেরকে দেখতে হাসপাতালে ভীড় জমাচ্ছে।

শৈলকুপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ রহিম জানান, বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী দম্পতির পরিবার জরুরি বিভাগে নিয়ে আসার পর তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখানো তারা পুরোপুরি শংকামুক্ত নয় বলে তিনি জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *