মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:

বরিশালের হিজলা উপজেলার ঘোসেরচর লঞ্চঘাট সংলগ্ন নয়াভাঙ্গনী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়।

নিহতরা হলো- উপজেলার ঘোসেরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৮) ও একই এলাকার সজিব চৌকিদারের ছেলে মো. হুমায়ুন (৮)।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে গোসল করতে আসাদুল ও হুমায়ুন লঞ্চঘাট সংলগ্ন নয়াভাঙ্গনী নদীর ঘাটে যায়। এরপর হঠাৎ হুমায়ুনকে ডুবতে দেখে আসাদুল তাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় আসাদুলও ডুবে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করে। বিকাল ৩টার দিকে এক শিশুর ও সন্ধ্যা ৬টার দিকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official