গণবিরোধী কাজের ফলে সরকারের কোনো গণভিত্তি নেই: রিজভী

গণবিরোধী কাজের ফলে সরকারের কোনো গণভিত্তি নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণবিরোধী কাজের দরুণ সরকারের এখন কোনো গণভিত্তি নেই। আওয়ামী সরকার ঔপনেবেশিক শাসনের মতো জনগণের ক্ষমতাকে কেড়ে নিয়ে জনগণের স্বাধীনতাকে হরণ করেছে। সুতরাং গণশক্তির কাছে এই সরকার অল্প কিছুদিনের মধ্যেই নতজানু হয়ে পড়বে।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা বিক্ষোভ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনার অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দেবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে এখন সংগ্রামী জনতা রাজপথে ধেয়ে আসছে।

এর আগে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিকেল সাড়ে চারটায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *