অবকাশ শেষে সুপ্রিমকোর্ট খুলছে রবিবার

অবকাশ শেষে সুপ্রিমকোর্ট খুলছে রবিবার

অবকাশ শেষে রবিবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে। অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। রবিবার থেকে যথারীতি শুরু হচ্ছে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম।

তবে ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ ছিল।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়। এ সময়ে ওই সকল বেঞ্চে সুপ্রিমকোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *