মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ প্রযুক্তি ও বিজ্ঞান বরিশাল রাজনীতি

ভোলা থেকে বরিশালে গ্যাস আনতে ব্যয় হবে ১ হাজার ৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক:

দেশের বড় অংশের জ্বালানি নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। জ্বালানির সংস্থান না করতে পারায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশাপাশি উত্তরের জেলাগুলোয় শিল্পের সম্প্রসারণ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে এসব এলাকার মানুষ। এ প্রেক্ষাপটে সারাদেশে গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণে উদ্যোগী হয়েছে সরকার। নতুন ১০টি গ্যাস সঞ্চালন লাইন প্রকল্প বাস্তবায়ন করবে জ্বালানি বিভাগ। এ জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮৬২ কোটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- জ্বালানি বিভাগ আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহার অনুযায়ী কী কী বাস্তবায়ন করা হয়েছে এবং আগামীতে কী কী বাস্তবায়ন করা হবে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে সারাদেশে গ্যাস নেটওয়ার্ক নির্মাণের এই তথ্য তুলে ধরা হয়েছে।

আগামী এপ্রিলের শুরুর দিকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। যদিও এখনও বৈঠকের দিনক্ষণ ঠিক করেনি প্রধানমন্ত্রীর কার্যালয়।

জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা জানান, সরকার সুসম উন্নয়ন করতে চায়। এ জন্য সব এলাকার জ্বালানি নিশ্চিত করতে হবে। জ্বালানি থাকলে উদ্যোক্তারা শিল্প স্থাপন করবেন। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

গ্যাসের সংস্থানের জন্য এলএনজি আমদানিকেই ভরসা বলে মনে করা হচ্ছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, আমদানির ক্ষেত্রে দুই ধরনের জ্বালানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে— একটি কয়লা, অন্যটি গ্যাস। কয়লার পরিবহন জটিল, পরিবেশের জন্যও কয়লা ভালো নয়। সে ক্ষেত্রে গ্যাস তুলনামূলক নিরাপদ এবং পরিবহন অনেকটাই সহজ।

সরকারের এলএনজি আমদানির পরিকল্পনায় বলছে, ২০৩৫ সালের মধ্যে এলএনজি আমদানির পরিমাণ বৃদ্ধি করে পাঁচ হাজার মিলিয়ন ঘনফুট করা হবে। গত বছর থেকে একটি ভাসমান এলএনজি টার্মিনাল গ্যাস দিচ্ছে জাতীয় গ্রিডে। আগামী মাসে ৫০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতার আরও একটি টার্মিনাল আসছে। এছাড়া কক্সবাজারের মাতারবাড়িতে দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির জন্য একটি স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। এটির প্রথম ইউনিট নির্মাণ শেষ চালু হবে ২০২৩ সালে। এরপর ২০৩০ সালে উৎপাদনে আসবে দ্বিতীয় ইউনিট। এতে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ বাড়বে। এর বাইরে পটুয়াখালীর পায়রাবন্দর এলাকায় দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতার আরও একটি স্থায়ী এলএনজি টার্মিনাল করা হবে। আশা করা হচ্ছে ২০৩৫ নাগাদ এটি চালু হবে।

গ্যাসের সঞ্চালন লাইন নির্মাণকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আল মামুন বলেন, ‘সারাদেশে গ্যাস সঞ্চালনের নেটওয়ার্ক তৈরি করার বিষয়টি মন্ত্রণালয় থেকে সমন্বয় করা হচ্ছে। আমাদের কাছে নির্দেশনা আসলেই আমরা কাজ শুরু করবো।’ তিনি বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে গ্যাস একটি বড় ফ্যাক্টর। গ্যাস পাওয়ার সম্ভাবনা নিশ্চিত হলে সঞ্চালন লাইনের কাজ শুরু করা হবে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official