মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

তারেকের রাজকীয় জীবনযাপনের টাকা আসে কোত্থেকে?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের জীবনযাপন প্রসঙ্গে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার (তারেক) রাজকীয় জীবনযাপনের টাকা আসে কোত্থেকে?

প্রধানমন্ত্রী বলেছেন, ‘তারেক রহমান লন্ডনে বসে দেশবিরোধী রাজনীতি করছেন। সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বছরের পর বছর লন্ডনে থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের আলোচনায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনার সময় বিএনপি নেতা তারেক রহমান প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক লন্ডনে রাজকীয় জীপনযাপন করছেন। তার এ রাজকীয় জীবনযাপনের অর্থ আসে কোত্থেকে? বিএনপি ক্ষমতায় থেকে যে লুটতরাজ করেছে, সেই অর্থ থেকেই তারেক লন্ডনে উচ্চবিলাসী জীবনযাপন করছেন।’

বিএনপির দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালেই ঢাকার খাল-জলাশয়গুলো বেদখল হয়ে গেছে। বনানী লেক দখল করে বিএনপির সময়ে বরাদ্দ দেয়া হয়। গুলশান লেক আজ অর্ধেক হয়ে গেছে। জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে তারা একের পর এক জলাধার ধ্বংস করেছে। আর আমরা ক্ষমতায় এসে দখল হয়ে যাওয়া জলাধার উদ্ধার করছি। আমরা রাজধানীর রূপ বদলে দিয়েছি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24