প্যারোল চাইতে হয়, না চাইলে জোর করে দেওয়া যায় না’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না।

আজ সোমবার সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কারাবন্দি অবস্থায় কেউ যদি অসুস্থ থাকেন কিংবা জরুরি প্রয়োজন হয়, তবে প্যারোলে আবেদন করতে হবে। আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে।

সম্প্রতি সরকারের একাধিক মন্ত্রী বলেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা বলে আসছেন, প্যারোলে নয়, জামিনে মুক্তি পাওয়া খালেদা জিয়ার অধিকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *