মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রচ্ছদ রাজনীতি

রাফির বাড়িতে বিএনপি নেতারা

আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসারছাত্রী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করতে ও সমবেদনা জানাতে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ শনিবার বিকেল ৫টা ১৯ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদসহ প্রতিনিধি দলের সদস্যরা রাফির বাড়িতে যান।

বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাকিল, নির্বাহী সদস্য আবদুল লতিফ জনি, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, নির্বাহী কমিটিরসহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার।

এসময় নুসরাতের বাবা মাওলানা একে এম মুসা মানিক বড় ভাই নোমানকে সান্তনা দেন বিএনপি নেতারা।

পরে রাফির কবর জেয়ারত করেন বিএনপি নেতারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24